ধানমন্ডি লেকে উচ্ছেদ অভিযান, জরিমানা আদায় করল ডিএসসিসি

নগরীর সৌন্দর্য রক্ষা, জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করা এবং সরকারি উন্মুক্ত স্থান অবৈধ দখলমুক্ত রাখতে ধানমন্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
নগরীর সৌন্দর্য রক্ষা, জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করা এবং সরকারি উন্মুক্ত স্থান অবৈধ দখলমুক্ত রাখতে ধানমন্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
বিজ্ঞাপন
অভিযানকালে ধানমন্ডি লেক এবং লেক-সংলগ্ন বিভিন্ন সেক্টরের অভ্যন্তরে ইজারার শর্ত ও আওতাবহির্ভূত সকল অবৈধ অস্থায়ী স্থাপনা, টং দোকান ও হকারদের উচ্ছেদ করে এলাকাটি জনসাধারণের জন্য উন্মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এছাড়া, ফুটপাত ও উন্মুক্ত স্থান অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪টি মামলা দায়েরের মাধ্যমে নগদ ৩,০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ধানমন্ডি লেকের নান্দনিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে এ ধরনের অভিযান ও তদারকি নিয়মিত চালিয়ে যাওয়া হবে।
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরীর উন্মুক্ত স্থান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। একই সঙ্গে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে অবৈধ দখল থেকে বিরত থেকে সিটি কর্পোরেশনের কার্যক্রমে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।








