Logo

চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই, ২০২৬, ১৪:৪২
চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজার এলাকার খাজা মার্কেটের আশিক টাওয়ারের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাততলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পাওয়ার পরপরই উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিটগুলো দুপুর ১টা ৪৬ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

বিজ্ঞাপন

পরিস্থিতি বিবেচনায় পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট সহায়তার জন্য পাঠানো হয়। তবে রাজধানীর ওই এলাকায় তীব্র যানজট থাকায় অতিরিক্ত ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলে জানান তিনি।

প্রাথমিকভাবে আগুনের উৎস, অগ্নিকাণ্ডের কারণ কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যাতে তা ভবনের অন্য অংশে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD