Logo

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ৪৯১

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট, ২০২৬, ১৬:৩৩
রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ৪৯১
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন ঘটনায় মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এর মধ্যে রমনা বিভাগ থেকে ২০ জন, লালবাগ বিভাগ থেকে ৪১ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৮ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, মিরপুর বিভাগ থেকে ১৫৬ জন, গুলশান বিভাগ থেকে ৫৯ জন, উত্তরা বিভাগ থেকে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযান পরিচালনার সময় একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, একটি চীনা কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ, ছয়টি মোবাইল ফোন এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD