Logo

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপে মুখ বাঁধা মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপে মুখ বাঁধা মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে ছিল সিএনজি চালকদের পোশাকের আদলে নীল শার্ট ও লুঙ্গি। এছাড়া মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল।

বিজ্ঞাপন

পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েজুড়ে নিরাপত্তাক্যামেরা রয়েছে। এমন নজরদারির মধ্যেও কীভাবে ওই ব্যক্তির মরদেহ এক্সপ্রেসওয়ের ওপর এলো, তা খতিয়ে দেখছে পুলিশ।

বনানী থানার এসআই নজরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD