মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাচাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কুসুম্বা গ্রামে নিজ বাড়ির প্রথম তলা থেকে ২৮ বছর বয়সী বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৃষ্টি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগসংক্রান্ত দুর্নীতির ঘটনায় চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। এর পাশাপাশি স্বামীর সঙ্গে তার দাম্পত্য সম্পর্কেও টানাপোড়েন চলছিল বলে জানা গেছে। দুজনই বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টি কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন এবং এ কারণে চিকিৎসাধীন ছিলেন।
ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
মৃত্যুর পেছনের কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য তদন্তপ্রক্রিয়া শেষ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে। ময়নাতদন্ত ও অন্যান্য প্রক্রিয়াগত তদন্তের পর মৃত্যুর পেছনের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’








