বঙ্গোপসাগরে ট্রলারডুবি : ২ জেলের মরদেহ উদ্ধারসহ নিখোঁজ ২

কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।
বিজ্ঞাপন
নিহতরা হলেন মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ জেলেরা হলেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি মহেশখালী উপজেলায়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় জেলেদের বরাতে জানা গেছে, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার একটি ট্রলার নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন।
বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। পরে আশপাশের স্থানীয় জেলেরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন।
বিজ্ঞাপন
অভিযানের একপর্যায়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তবে নুরুল আলম ও মুহিব উল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফলে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।








