Logo

অগ্রণী ব্যাংকে মহান বিজয় দিবস উদ্যাপন

profile picture
বিনোদন ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৭:২৫
অগ্রণী ব্যাংকে মহান বিজয় দিবস উদ্যাপন
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসি বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় চত্তরে বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন।

বিজ্ঞাপন

এছাড়াও অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজা, মো. শামছুল আলম, এ কে এম ফজলুল হক, মু. আফজাল হোসেন, মো. ইখতিয়ার উদ্দিন ও মো. জালাল উদ্দিনসহ উর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, রঙিন ব্যানার স্থাপন, অগ্রণী ব্যাংক ভবন আলোকসজ্জায় সজ্জিতের পাশাপাশি বিভিন্ন জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD