বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) শুরু হয়েছে ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল’ প্রকল্পের শেয়ার বিক্রি ও বুকিং মেলা। এক হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের লক্ষ্য নিয়ে নেওয়া এ প্রকল্পে মোট ২ হাজার শেয়ার থাকবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
মেলার উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক স্থাপত্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল প্রকল্পের নির্মাণকাজ শুরু করা হচ্ছে।
উদ্যোক্তারা জানান, রাজধানীর বসুন্ধরা এলাকায় বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পে থাকবে এক হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল। এর মাধ্যমে উন্নত ও সমন্বিত চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বসুন্ধরা আবাসিক এলাকা ও আশপাশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ বাড়বে।
আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, এস রহমান প্রপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে। স্থানীয় জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি প্রকল্পটি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আধুনিক অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বসুন্ধরা গ্রুপ কাজ করে আসছে। বসুন্ধরা মেডিকেল সিটিও সেই ধারাবাহিকতার অংশ। আধুনিক অবকাঠামো, উন্নত চিকিৎসাসেবা ও মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে প্রকল্পটি বাস্তবায়নে এস রহমান প্রপার্টিজের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এস রহমান প্রপার্টিজের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত হতে যাওয়া প্রকল্পটির শেয়ার বিক্রি ও বুকিং মেলা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থী ও সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য খোলা থাকবে।
বিজ্ঞাপন
আয়োজকরা জানিয়েছেন, হাসপাতাল প্রকল্পের শেয়ারের পাশাপাশি মেডিকেল শপ ও চিকিৎসকদের চেম্বারেও বিনিয়োগের সুযোগ থাকছে। প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা ও কিস্তিভিত্তিক বিনিয়োগের ব্যবস্থাও রাখা হয়েছে।
এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান এস এম শহীদুর রহমান বলেন, প্রকল্পটি শুধু হাসপাতাল নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সেবামূলক ও বাণিজ্যিক অবকাঠামোও গড়ে তোলা হবে।
তানভীর বসুন্ধরা গ্রুপ ও এস রহমান প্রপার্টিজের অংশীদারত্বে বাস্তবায়িত হতে যাওয়া হাসপাতালটি বসুন্ধরা আবাসিক এলাকা ছাড়িয়ে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উদ্যোক্তারা।








