Logo

বিশ্ববাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩২
বিশ্ববাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে
ছবি প্রতিনিধি।

নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল দ্য সোলটিতে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের শীর্ষ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার বিশেষ আয়োজন ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৬) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম, নেপালের স্বনামধন্য থাপা বিজনেস গ্রুপের চেয়ারম্যান প্রনীল থাপা,পরিচালক প্রনিমেশ থাপা।

অনুষ্ঠানে আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো বাংলাদেশি ব্র্যান্ডকে আরও ব্যাপকভাবে তুলে ধরার আহ্বান জানান রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান, ওয়ালটন হাই- টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন প্লাজার হেড অব সেলস এম এম নাজমুল হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। আয়োজনে নেপাল ট্যুরের ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি র‌্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন ছিল।

বাংলাদেশি প্রযুক্তিপণ্য ও দেশীয় ব্র্যান্ডের আন্তর্জাতিক পরিসরে পরিচিতি আরও বাড়ানোর প্রত্যয় নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। কাঠমান্ডুর দ্য সোলটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠান ওয়ালটন প্লাজার বিশেষ আয়োজন ‘তুষার যাত্রা’র অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD