ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা পাবেন ২০টি মোটর সাইকেল

মাহে রমাদান উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও রিয়া মানি ট্রান্সফার যৌথভাবে বিশেষ রেমিট্যান্স উৎসবের ঘোষণা দিয়েছে। এই অফারের আওতায় রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স প্রেরকদের মধ্যে ডিজিটাল র্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং ডে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোটরসাইকেল উপহার দেওয়া হবে।
বিজ্ঞাপন
এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন গিফট হিসেবে চাবির রিং পাবেন। এ বিশেষ অফার চলবে ১৯ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেমিট্যান্স উৎসবের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন রিয়া মানি ট্রান্সফারের ভারত ও দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডাইরেক্টর ও সিনিয়র রিজিওনাল ডাইরেক্টর ড. এমিল রোবান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম।
বিজ্ঞাপন
ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো, রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসাইন।
অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন এবং জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি ও গ্রাহকদের উৎসাহিত করতেই এ বিশেষ রেমিট্যান্স উৎসবের আয়োজন করা হয়েছে।








