মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ শুরু

ঈদুল আযহা উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪। আগের ধারাবাহিকতার মতো এবারও এই ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য রাখা হয়েছে বিশেষ সব আকর্ষণীয় অফার। এই ঈদে মার্সেল পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ ১০ লাখ টাকা জয়ের সুযোগ। পাশাপাশি রয়েছে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক এবং লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার সুবিধা। চলতি বছরের ঈদুল আযহা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে মার্সেল পণ্য কিনলেই এসব সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
বিজ্ঞাপন
সম্প্রতি রাজধানীতে মার্সেল কর্পোরেট অফিসে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদ এবং মার্সেলের হেড অব বিজনেস হোসেন মো. রুহিন সাব্বিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এস এম মাহবুবুল আলম বলেন, বড় কোনো উৎসবকে সামনে রেখে মার্সেল সবসময় গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গ্রাহকদের জন্য ১০ লাখ টাকা জয়ের সুযোগ রাখা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগের মতো এই ডিজিটাল ক্যাম্পেইনেও গ্রাহকদের ব্যাপক অংশগ্রহণ থাকবে এবং এটি সফলতা পাবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ চলাকালীন সময়ে দেশের যেকোনো প্রান্ত থেকে মার্সেলের ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন বা সিলিং ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং সংশ্লিষ্ট পণ্যের বারকোড ডিজিটালভাবে নিবন্ধন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে ক্রেতাকে জানিয়ে দেওয়া হচ্ছে তিনি ১০ লাখ টাকা, ক্যাশব্যাক বা অন্য কোনো উপহার পেয়েছেন কিনা। সংশ্লিষ্ট মার্সেল শোরুম থেকে ক্রেতাদের এসব উপহার বুঝিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
এছাড়া বিক্রয়োত্তর সেবা কার্যক্রম আরও সহজ ও আধুনিক করতে মার্সেল ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে। এর মাধ্যমে পণ্য কেনার পর গ্রাহকের নাম, মোবাইল নম্বর এবং পণ্যের বিস্তারিত তথ্য কোম্পানির সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা পাওয়া যাচ্ছে। একইসঙ্গে গ্রাহকদের মতামত ও ফিডব্যাক সংগ্রহ করাও সহজ হচ্ছে।
বিজ্ঞাপন
এই কার্যক্রমে গ্রাহকদের অংশগ্রহণ আরও বাড়াতে এবং তাদেরকে উৎসাহিত করতে ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে যাচ্ছে মার্সেল, যা ক্রেতাদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে।








