হজ ক্যাম্প ও শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি রবিবার ( ১২ এপ্রিল) হজ ক্যাম্প এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে তিনি হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি, প্রদত্ত সেবার মান এবং বিভিন্ন কাউন্টারে কর্মরত স্টাফদের সঙ্গে কথা বলে চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি যাত্রীসেবার মান আরও উন্নত করা এবং প্রক্রিয়াগুলোকে দ্রুত ও সহজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
পরবর্তীতে বেবিচক চেয়ারম্যান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। সেখানে তিনি হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং যাত্রী হ্যান্ডলিং, বোর্ডিং প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা, ব্যাগেজ ব্যবস্থাপনা ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমসহ বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
বিজ্ঞাপন
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যমান সেবার মান, সম্ভাব্য চ্যালেঞ্জ ও তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সেবার মানোন্নয়ন, সময় ব্যবস্থাপনা এবং আন্তঃসংস্থার সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন, যাতে হজযাত্রীদের যাত্রা হয় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ।
পরিদর্শন শেষে চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন যে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় চলতি বছরের হজ কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেবিচক এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান; বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান; সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল, বিএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি); সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম, এএফডব্লিউসি, পিএসসি, এটিসি; সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) এয়ার কমডোর মো. মুকিত-উল-আলম মিঞা, বিইউপি, পিএসসি, জিডি(পি); প্রধান প্রকৌশলী মোঃ জাকারিয়া হোসেনসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।








