Logo

মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে গোল টেবিল বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ, ২০২৬, ১৫:১৩
মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে গোল টেবিল বৈঠক
ছবি প্রতিনিধি।

মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতা জোরদারে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে ২৭ এনজিও'র গোল টেবিল বৈঠক।

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোতে এ বৈঠক অনুষ্ঠান হয়েছে।

দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর সভা কক্ষে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত এবং এনজিও বিষয়ক ব্যুরোর সহযোগিতায় আয়োজিত এই সভায় দেশের প্রথম সারির ২৭টি এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় টেকসই উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে একটি কার্যকর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ব্যবস্থায় রূপান্তরের বিষয়ে আলোচনা করা হয়। এনজিও খাতের অভিজ্ঞতা, অংশগ্রহণ এবং বাস্তবমুখী উদ্যোগগুলোকে কীভাবে আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। আলোচনায় উঠে আসে, দেশের বিভিন্ন এনজিও যদি সম্মিলিতভাবে কাজ করে, তবে দারিদ্র্য বিমোচনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বিজ্ঞাপন

কনফারেন্সের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল, দারিদ্র্য বিমোচনে সাদাকা ও যাকাতভিত্তিক কার্যকর মডেল, এনজিওগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমের প্রভাব মূল্যায়ন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া (এনডিসি)। এছাড়াও ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ,⁠ গ্লোবাল ওয়ান এর কান্ট্রি ডিরেক্টর রায়হান মাহমুদ কাদেরী, হায়েফার কান্ট্রি ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ টি এম জাফরুল হাসান, ⁠বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর সিইও এবং ফাউন্ডার মাহবুবুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিরেক্টর হেলথ এস এম হুমায়ূন কবির কবিরসহ দেশি-বিদেশি মোট ২৭টি এনজিওর প্রতিনিধিবৃন্দ।

উক্ত সভায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া বলেন, মাস্তুল ফাউন্ডেশনকে এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকতা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে সকল প্রতিষ্ঠানের ডিরেক্টর, কান্ট্রি রিরেক্টরের উপস্থিতি দেখে আমি সত্যিই খুব আনন্দিত অনুভব করছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, মাস্তুল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবী উদ্যোগ হিসেবে মানবতার সেবায় কাজ করে আসছে এবং ২০২৫ সালে এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন লাভ করেছে। বিদেশি কোনো তহবিল ছাড়াই সম্পূর্ণ দেশীয় অর্থায়নে তারা যেভাবে দেশ ও দেশের বাইরে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে, তা সত্যিই প্রশংসনীয়। ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে উপস্থাপনা দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন এবং বলেন, তাদের কাজের পরিধি এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছেছে, যা শুধু প্রতিষ্ঠানটির জন্য নয়, বাংলাদেশের জন্যও গর্বের বিষয়।

তিনি উপস্থিত সংস্থাগুলোর উদ্দেশে বলেন, এ ধরনের আলোচনা সভা নিয়মিত আয়োজন করা প্রয়োজন, যাতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও বৃদ্ধি পায়। একই সঙ্গে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে নীতিমালা ও কার্যক্রমকে আরও গঠনশীল ও কার্যকর করার আহ্বান জানান।

এ সময় তিনি উল্লেখ করেন, যাকাতভিত্তিক কার্যক্রম পরিচালনায় মাস্তুল ফাউন্ডেশন উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছে। অন্যান্য সংস্থার মধ্যেও এ ধরনের অভিজ্ঞতা থাকলে তা পারস্পরিক আলোচনার মাধ্যমে ভাগাভাগি করার পরামর্শ দেন। এতে করে সম্মিলিতভাবে কোন উদ্যোগগুলো নেওয়া গেলে মানুষের জন্য সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব তৈরি করা সম্ভব হবে, তা নির্ধারণ করা সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

মাস্তুল ফাউন্ডেশন এর চিফ এক্সিকিউটিভ অফিসার আবু মো: কাম্রুজ্জামান তাঁর বক্তব্যে বলেন-"আমাদের প্রতিটি কাজ শুধুমাত্র মহান আল্লাহ তা'য়ালার সন্তুষ্টির জন্য। মাস্তুল ফাউন্ডেশন প্রতিনিয়ত যাকাত ও সাদাকা তহবিলের যথাযথ ব্যবহারের মাধ্যমে অসহায় মানুষের জীবনমান উন্নয়ন ও সমৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে দলবদ্ধ ভাবে কাজ করি তাহলেই আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আলোচনার মাধ্যমে যাকাত ও সাদাকা ব্যবস্থাপনায় এনজিও খাতের সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে এবং দারিদ্র্য দূরীকরণে একটি কার্যকর ও টেকসই কাঠামো গড়ে উঠবে। এই রাউন্ডটেবিল বৈঠকে দেশের বিভিন্ন উন্নয়ন সংস্থার মোট ২৭টি এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD