Logo

মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে গোল টেবিল আলোচনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ১৮:৫৩
মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে গোল টেবিল আলোচনা
ছবি প্রতিনিধি।

মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে ‘অসহায়তা থেকে সম্ভাবনায় একসাথে’: টেকসই ভবিষ্যৎ গঠনে কর্পোরেট নেতৃত্বের অঙ্গীকার শিরোনামে গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এ গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।এই আয়োজনে কর্পোরেট নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উন্নয়ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনায় দেশের দারিদ্র্য বিমোচন এবং সুবিধাবঞ্চিত ও অসহায় জনগোষ্ঠীর জন্য একটি টেকসই ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার উপায় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় কীভাবে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করা যায়।

বিজ্ঞাপন

এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা,বিশেষ করে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, গুণগত শিক্ষা, টেকসই নগর ও সম্প্রদায় গঠন এবং কার্যকর অংশীদারিত্ব অর্জনে কর্পোরেট নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা। আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় দক্ষতা উন্নয়ন, মানসম্মত শিক্ষা, নিরাপদ আবাসন এবং দীর্ঘমেয়াদি ক্ষমতায়নের মতো বিষয়গুলোর ওপর।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া এছাড়াও দেশের স্বনামধন্য বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য, ব্যাংক এশিয়া, প্যাসিফিক জিন্স, এক্সেন্ট ইন্টারন্যাশনাল, বারিকই, সাউথ ইস্ট হোল্ডিং, আকিজ মোটরস, লিড আর্কিটেক্ট, এসএমএস গ্রুপ, ম্যাস্কো গ্রুপ, ম্যাটাডোর গ্রুপ, পদ্মা গ্রুপ এবং আর অ্যান্ড জি কন্সাল্টিং। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলিব্রিটি তামিম মৃধা, ও সহ প্রমুখ।

বিজ্ঞাপন

এনজিও বিষয়ক ব্যুরোর বর্তমান মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া বলেন, মাস্তুল ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে, বিশেষ করে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগকে তিনি অনুকরণীয় বলে উল্লেখ করেন। দেশের সামগ্রিক উন্নয়নে সকল কর্পোরেট ও এনজিও প্রতিষ্ঠানকে মাস্তুলের এই মানবিক কাজের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়াও কর্পোরেট প্রতিনিধিরা বলেন, কেবল দাতব্য কার্যক্রম নয়, বরং পরিকল্পিত ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমেই স্থায়ী পরিবর্তন আনা সম্ভব।

বিজ্ঞাপন

আলোচকরা বলেন, কর্পোরেট প্রতিষ্ঠান ও সামাজিক উদ্যোগগুলোর মধ্যে সমন্বিত সহযোগিতা গড়ে তুলতে হবে, যাতে একটি শিশুর আশ্রয় পাওয়ার পর থেকে শিক্ষা ও কর্মজীবনে প্রবেশ পর্যন্ত একটি ধারাবাহিক ও কার্যকর পথ তৈরি হয়.“আশ্রয় থেকে কর্মজীবন পর্যন্ত সংযোগ স্থাপন” এবং “বাস্তব সুযোগ তৈরি” বিষয়গুলোতেও আলোচনা হয়। এতে উঠে আসে যে, শুধুমাত্র আশ্রয় দেওয়া যথেষ্ট নয়; বরং শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাই দীর্ঘমেয়াদি সমাধান। বক্তারা আরও উল্লেখ করেন, স্থায়ী পরিবর্তন নিশ্চিত করতে হলে প্রচলিত ধ্যানধারণার বাইরে গিয়ে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD