Logo

বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে শোক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মে, ২০২৬, ১৪:৫২
বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে শোক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর ফ্লাইট স্ট্যান্ডার্ড এন্ড রেগুলেশন্স বিভাগের উপপরিচালক (বাইল্যাটেরাল নেগোসিয়েশন) মো. ওয়াদিদুজ্জামান আজ ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

জানা যায়, কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচারের পর সুস্থতা লাভের পর্যায়ে থাকাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে বেবিচক পরিবারের সদস্যরা মর্মাহত ও গভীরভাবে শোকাহত।

বিজ্ঞাপন

বেবিচক এর পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকাহত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদানের জন্য দোয়া করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD