ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড Walton বাজারে এনেছে প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪টি স্মার্ট ওয়াশিং মেশিন। উদ্ভাবনী ও আধুনিক ফিচার সমৃদ্ধ এসব মডেলে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি, যা ব্যবহারকারীদের দেবে আরও সহজ ও স্মার্ট লন্ড্রি অভিজ্ঞতা।
বিজ্ঞাপন
নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং স্মার্ট ওয়াশিং মেশিন WWM-ATT80 ও WWM-ATT90। এআই প্রযুক্তি সমৃদ্ধ এই মডেল কাপড়ের ধরন ও ওজন স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করতে পারে, ফলে কাপড় ধোয়ার কাজ হয় আরও ঝামেলামুক্ত ও কার্যকর।
এছাড়া ফ্রন্ট-লোডিং সিরিজে রয়েছে ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার স্টেইন ওয়াশ ফিচারযুক্ত WWM-AFB80 ও WWM-AFB90 মডেল। পাশাপাশি ৮ কেজি ধারণক্ষমতার স্টিম ওয়াশ ফিচার সমৃদ্ধ WWM-AFD80 এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো WWM-AFC12M মডেলও উন্মোচন করা হয়েছে।
নতুন এই সিরিজের WWM-AFD80 এবং WWM-AFC12M মডেলে ব্যবহার করা হয়েছে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর প্রযুক্তি, যা একদিকে বিদ্যুৎ সাশ্রয় করে, অন্যদিকে কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে, ২০২৬) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে নতুন মডেলের ওয়াশিং মেশিনগুলোর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন Walton Hi-Tech Industries PLC-এর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিএমও জোহেব আহমেদ বলেন, আধুনিক জীবনযাত্রার চাহিদা এবং স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রতি গ্রাহকদের আগ্রহ বিবেচনায় নিয়েই নতুন মডেলগুলো বাজারে আনা হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ফিচারের সমন্বয়ে এসব ওয়াশিং মেশিন দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
অভিনেত্রী জয়া আহসান বলেন, ওয়ালটন নিয়মিতভাবে সাশ্রয়ী দামে সর্বাধুনিক প্রযুক্তির ওয়াশিং মেশিন বাজারে আনছে। প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের নিরলস প্রচেষ্টায় পণ্যে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার, যা স্থানীয় বাজারে ওয়ালটনের জনপ্রিয়তা বাড়াচ্ছে। তিনি আরও জানান, ওয়ালটনের তৈরি পণ্য বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা দেশের জন্য গর্বের বিষয়।
ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণে তৈরি নতুন মডেলগুলোতে ইনভার্টার ও বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে, যা কম শব্দে দীর্ঘস্থায়ী ও শক্তি সাশ্রয়ী পারফরম্যান্স নিশ্চিত করে। নির্দিষ্ট কিছু মডেলে ওয়াশার-ড্রায়ার প্রযুক্তি যুক্ত থাকায় একই মেশিনে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা পাওয়া যাবে, ফলে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে।
অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের আধুনিক ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে, যেখানে আন্তর্জাতিক মানের ফ্রন্ট লোড, টপ লোড অটোমেটিক ও সেমি-অটোমেটিকসহ ৩০টিরও বেশি মডেলের ওয়াশিং মেশিন উৎপাদন করা হচ্ছে। ইউরোপীয় এনার্জি স্ট্যান্ডার্ড অনুসরণে কমার্শিয়াল ওয়াশিং মেশিনও তৈরি করছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
এছাড়া ওয়ালটনের ওয়াশিং মেশিনে একাধিক উন্নত ঘূর্ণন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কাপড়ের কোনো ক্ষতি না করে কার্যকরভাবে পরিষ্কার করে। টাচ-স্ক্রিন প্যানেল ও স্টেইনলেস স্টিল বডি ব্যবহারের কারণে এসব মেশিন দীর্ঘস্থায়ী ও টেকসই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।








