Logo

আইইবির কাউন্সিল সভায় কক্সবাজার প্রকল্প তদন্তের জোরালো দাবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন, ২০২৬, ২০:৫৬
আইইবির কাউন্সিল সভায় কক্সবাজার প্রকল্প তদন্তের জোরালো দাবি
ছবি প্রতিনিধি।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র ৬৬৪তম কেন্দ্রীয় কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। তবে এবারের কাউন্সিল সভায় অন্য সকল বিষয়কে ছাপিয়ে মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিগত শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কক্সবাজারে আইইবি’র মেগা প্রকল্পে ভয়াবহ আর্থিক জালিয়াতি ও প্রাতিষ্ঠানিক ফান্ডের হরিলুটের বিচার।

সভায় সাধারণ প্রকৌশলীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে আইইবি’র তৎকালীন শীর্ষস্থানীয় প্রভাবশালী নেতা এবং সদর দফতরের একটি নির্দিষ্ট সিন্ডিকেট সম্পূর্ণ রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে কক্সবাজার মাল্টিপারপাস ভবন ও রিসোর্ট প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে।

বিজ্ঞাপন

​বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট রেজিমের সময় কোনো জবাবদিহিতা না থাকায় টেন্ডার প্রক্রিয়ায় জালিয়াতি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং ভুয়া ভাউচারের মাধ্যমে ফান্ডের টাকা অবাধে আত্মসাৎ করা হয়েছে। মাঠ পর্যায়ে তদন্তে ভবনের কাঠামোগত ভয়াবহ ত্রুটি এবং নকশাবহির্ভূত কাজের প্রমাণ মিললেও বিগত সময়ে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি।

​বিগত স্বৈরাচারী ব্যবস্থার দোসরদের কবল থেকে আইইবি-কে মুক্ত করে কক্সবাজারের এই দুর্নীতিবাজ সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন সাধারণ কাউন্সিলররা। সভায় সর্বসম্মতিক্রমে সুনির্দিষ্ট কিছু দাবি উত্থাপন করা হয়

ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক মদদপুষ্ট যেসকল প্রকৌশলী ও কর্মকর্তা এই বিপুল অর্থ আত্মসাতের সাথে জড়িত, তাদের অনতিবিলম্বে পদচ্যুত করে ফৌজদারি আইনের আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

​রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে অর্জিত ও পাচারকৃত অর্থ আইইবি’র মূল তহবিলে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

​সাধারণ প্রকৌশলীদের এই যৌক্তিক ও তীব্র দাবির প্রেক্ষিতে আইইবি’র বর্তমান প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) কাউন্সিল সভায় উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, আইইবি দেশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন। বিগত ফ্যাসিস্ট রেজিমের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা কক্সবাজার প্রকল্পসহ প্রতিষ্ঠানটির যেকোনো প্রকল্পেই অনিয়ম ও দুর্নীতি করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সকল অনিয়মের নিরপেক্ষ তদন্ত করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সাভার শেষে সাধারণ প্রকৌশলীরা আশা প্রকাশ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলের সকল কালো অধ্যায় ও লুটপাটের তদন্ত সম্পন্ন করে আইইবি’র শতভাগ স্বচ্ছতা ও পেশাদার গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD