Logo

ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুল হক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই, ২০২৬, ১৯:৫৮
ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুল হক
ফাইল ছবি।

জাহিদুল হক ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ২ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগ দেন।

বিজ্ঞাপন

নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি ইস্টার্ন ব্যাংকে জ্যেষ্ঠ নির্বাহী সহসভাপতি এবং প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেখানে টানা ১৫ বছর দায়িত্ব পালন করে ব্যাংকটির প্রযুক্তিনির্ভর কার্যক্রমকে আরও শক্তিশালী ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রযুক্তি ব্যবস্থাপনার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও তিনি দায়িত্ব পালন করেছেন। ইস্টার্ন ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি বিকল্প সেবা চ্যানেল, ডিজিটাল ব্যাংকিং ও পরিশোধ ব্যবস্থা এবং আমানত ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এসব দায়িত্ব পালনের মাধ্যমে খুচরা ব্যাংকিং, গ্রাহকসেবা, ব্যবসায়িক কৌশল এবং আয় বৃদ্ধির বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

ব্যাংকিং ও তথ্যপ্রযুক্তি খাতে ২৬ বছরের অভিজ্ঞতা নিয়ে জাহিদুল হক এখন ন্যাশনাল ব্যাংকের নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ। সংশ্লিষ্টদের মতে, তাঁর অভিজ্ঞতা ব্যাংকটির ডিজিটাল রূপান্তর এবং আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

বিজ্ঞাপন

জাহিদুল হক ঢাকার আন্তর্জাতিক ব্যবসা, কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিপণন ব্যবস্থাপনায় স্নাতক এবং আর্থিক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি উদীয়মান প্রযুক্তি, আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এবং বৈশ্বিক উদ্ভাবন বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণে নিয়মিত অংশগ্রহণ করে নিজের পেশাগত দক্ষতা সমৃদ্ধ করেছেন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD