এলজিইডিতে ক্রিলিকের ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট কর্মশালা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প)-এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে আয়োজিত এসব কর্মশালায় লেসন লার্নড ও বেস্ট প্র্যাকটিস ভিডিও ডকুমেন্টেশন তৈরির অংশ হিসেবে ডকুমেন্টারি ড্রাফট স্ক্রিপ্ট এবং ফ্যাক্টশিটের লেআউট চূড়ান্তকরণ নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক কাজী সাইফুল কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. বেলাল হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রতিনিয়ত উদ্ভাবনী ও দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণে কাজ করে যাচ্ছে। আজকের দুই কর্মশালার মাধ্যমে প্রস্তুতকৃত ভিডিও ডকুমেন্টারি এবং ফ্যাক্টশিটগুলো ক্রিলিক-এর জ্ঞান ব্যবস্থাপনা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে। এসব ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের জন্য মূল্যবান রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবে।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে কাজী সাইফুল কবীর বলেন, আজকের এই কর্মশালা দুটির মাধ্যমে সংগৃহীত মতামত ও সুপারিশমালা ভিডিও ডকুমেন্টারি এবং ফ্যাক্টশিটগুলোকে নিখুঁত ও মানসম্মত করতে সহায়তা করবে। ক্রিলিকের মূল লক্ষ্যই হলো জলবায়ু সহনশীল অবকাঠামোর সফল মডেল ও অভিজ্ঞতাগুলো সঠিকভাবে সংরক্ষণ এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়া। প্রকল্প শেষ হয়ে গেলেও এসব তথ্যচিত্র ও ফ্যাক্টশিট ভবিষ্যতে নতুন নতুন টেকসই অবকাঠামো বাস্তবায়নে প্রকৌশলী ও গবেষকদের দিকনির্দেশক হিসেবে কাজ করবে।
কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অরণি অ্যাডভার্টাইজিং লিমিটেডের টিম লিডার পংকজ পালিত, সিনিয়র ম্যানেজার অপারেশন রাজিব আহমেদ এবং প্লানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দিদারুল আলম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তাদের বক্তব্য ও প্রস্তাবনা তুলে ধরেন।
এ সময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, মো. ওয়াহিদুজ্জামান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আহসান হাবীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হামিদ, মো. রায়হান সিদ্দিকসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিনিয়র সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ ছাড়া ক্রিম্প-ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শক মো. আব্দুল নূর, মো. শহিদুল ইসলাম, মো. সাদেকুর রহমান ভূইয়া, মো. মাসুদুর রহমান ও সৈয়দ মাহবুব আহসান কর্মশালায় অংশ নেন।








