Logo

১৫ সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন না ব্যারিস্টার সরোয়ার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৫, ১৯:৪৭
১৫ সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন না ব্যারিস্টার সরোয়ার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ব্যারিস্টার সরোয়ার বলেন, “আমি নিজেই গুমের অভিযোগে যে মামলা করেছি, সেই মামলারই একজন আসামি এই ১৫ জনের মধ্যে রয়েছেন। তাই পেশাগত নৈতিকতা এবং বার কাউন্সিল আইন অনুযায়ী আমি তাদের পক্ষে আর আইনি লড়াই চালাতে পারি না। এ কারণেই আমি নিজেকে এই প্যানেল থেকে প্রত্যাহার করে নিয়েছি।”

বিজ্ঞাপন

জানা গেছে, ব্যারিস্টার এম সরোয়ার হোসেন নিজেই পূর্বে গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ তিন সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। বর্তমানে এই অভিযোগে অভিযুক্তদের একজনই ওই ১৫ সেনা কর্মকর্তার মধ্যে গ্রেপ্তার রয়েছেন।

এর আগে বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার সরোয়ার। তবে ওই শুনানির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সমালোচনার ঝড় ওঠে, যা শেষ পর্যন্ত তাঁকে মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

বিজ্ঞাপন

আইনি মহল মনে করছে, সরোয়ার হোসেনের এই সিদ্ধান্ত মামলার প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে এবং ট্রাইব্যুনালের ভবিষ্যৎ কার্যক্রমেও এর প্রভাব পড়তে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD