Logo

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ২০:১১
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে এ রিমান্ড দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

জিজ্ঞাসাবাদের জন্য রবিবার রাতে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছিল। এরপর সোমবার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বিজ্ঞাপন

এ মামলায় আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহসহ মোট পাঁচজনকে আসামি করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

 

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD