সাবেক ডিআইজি নাজমুল আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এদিন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মনির মিয়া অভিযোগ সংশ্লিষ্ট নাজমুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গুরুত্বপূর্ণ অনুসন্ধান চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগের চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তার বিদেশ গমন সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন








