বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার-এর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
বিজ্ঞাপন
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের (৮) দফা অনুযায়ী তারা রাষ্ট্রপতির উদ্দেশে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে পদত্যাগ করেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন।
এর আগে ২ ফেব্রুয়ারি এক বছর ধরে ছুটিতে থাকা বিচারপতি মামনুন রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় এবং তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলেও প্রেরণ করা হয়। তিনি কানাডা থেকে পদত্যাগপত্র পাঠান বলে জানা গেছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, ৯ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেন। ৫ ফেব্রুয়ারি স্বহস্তে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে সুপ্রিম কোর্ট থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।








