Logo

তাহসিফ হত্যা মামলায় বান্ধবী দিশার ফের ৭ দিনের রিমান্ড আবেদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৬, ১৩:৪২
তাহসিফ হত্যা মামলায় বান্ধবী দিশার ফের ৭ দিনের রিমান্ড আবেদন
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলার তদন্তে নতুন করে জেরিকা তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিয়েছে পুলিশ। চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার অভিযোগ তুলে তার বিরুদ্ধে আরও সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তার আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, গত ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চার দিনের পুলিশ রিমান্ডে দিশাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেও একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন। পাশাপাশি কিছু বিষয়ে নীরব থেকেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের আবেদনে আরও জানানো হয়, ঘটনার আগে গত ২৭ অক্টোবর রাতে নিহত কে এম তাহসিফ সাউরির সঙ্গে উত্তরা ১৮ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন দিশা। ওই রাতে তারা একসঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত করেন। হত্যাকাণ্ডের দিনও তাহসিফের সঙ্গে দিশার একাধিকবার দেখা ও যোগাযোগের তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া নিহতের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে দিশার সঙ্গে একাধিকবার কথা বলার তথ্য পাওয়া গেছে বলে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে। এসব যোগাযোগের প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে দিশার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হতে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে মনে করছে তদন্তকারী সংস্থা।

তদন্তে অপর সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যের সঙ্গে দিশার দেওয়া তথ্যের সামঞ্জস্য যাচাই করতে চায় পুলিশ। ঘটনার দিন তাদের মধ্যে কোনো কথা-কাটাকাটি বা বিরোধ হয়েছিল কি না, কিংবা ব্যক্তিগত সম্পর্কে কোনো ধরনের টানাপোড়েন চলছিল কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুলিশের আবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং সংশ্লিষ্ট আলামত উদ্ধারের জন্য দিশাকে পুনরায় নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

এসব কারণ উল্লেখ করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জেরিকা তাসনিম দিশাকে আরও সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা ও টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD