Logo

তাহসিফ সৌরির হত্যা মামলায় আবারও রিমান্ডে দীপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৬, ১৫:৩৭
তাহসিফ সৌরির হত্যা মামলায় আবারও রিমান্ডে দীপ
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ফের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এবার তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। এর আগে চার দিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৩১ অক্টোবর সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, ঘটনার দিন দীপ নিহত তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেছেন, তাহসিফ তার সিনিয়র বড় ভাই ছিলেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে দীপের সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত এগিয়ে নেওয়া এবং জামিনে মুক্ত হয়ে তদন্তে বিঘ্ন সৃষ্টি করা ঠেকাতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

বিজ্ঞাপন

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ৩০ অক্টোবর রাতে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে এ মামলায় দীপকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

মামলার এজাহারে তাহসিফের বাবা উল্লেখ করেন, ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর দীপের ডাকে বাসা থেকে বের হন তার ছেলে। রাত গভীর হলেও ফিরে না আসায় তাহসিফের মা বারবার ফোনে যোগাযোগ করেন। তখন তিনি কিছুক্ষণের মধ্যে বাসায় ফেরার কথা জানান।

এজাহার অনুযায়ী, রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের ফোন থেকে মেসেঞ্জারে তার মায়ের কাছে একটি ভয়েস মেসেজ পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি’। তবে রাত পেরিয়ে পরদিন বিকেল পর্যন্ত তিনি বাসায় ফেরেননি।

বিজ্ঞাপন

পরদিন বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ পুলিশ ফোন করে তাহসিফের বাবাকে জানায়, রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তার ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ওই দিন বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে ধর্মীয় রীতি অনুযায়ী তাহসিফকে দাফন করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD