Logo

স্বামীর দেওয়া ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে স্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
২ নভেম্বর, ২০২৬, ১৮:৩২
স্বামীর দেওয়া ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে স্ত্রী
ছবি: সংগৃহীত

স্বামীর দেওয়া ৬ লাখ টাকা ব্যাংকে জমা না রেখে আত্মসাতের অভিযোগে করা মামলায় তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) রাজবাড়ী আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. মেহেদী হাসান।

তানিয়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে। তিনি রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের সাখাওয়াত হোসেনের সঙ্গে পারিবারিকভাবে তানিয়ার বিয়ে হয়। বিয়ের সময় সাখাওয়াতের পরিবারের পক্ষ থেকে তাঁকে স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর ব্যাংকে জমা রাখার উদ্দেশ্যে স্ত্রী তানিয়ার হাতে ৬ লাখ টাকা দেন সাখাওয়াত। তবে ওই অর্থ ব্যাংকে জমা না দিয়ে তানিয়া নিয়ে চলে যান বলে অভিযোগ করেন স্বামী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনায় ২০২৬ সালের ২৬ জানুয়ারি সাখাওয়াত রাজবাড়ী সদর আমলী আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি তদন্তের জন্য রাজবাড়ী সদর থানার ওসিকে নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন জমা দেয়। পরে তানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

বিজ্ঞাপন

এরপর তানিয়া আদালতে হাজির হয়ে আপসের শর্তে জামিন পান। তবে আপস না হওয়ায় সোমবার ধার্য তারিখে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, সাখাওয়াত বাদী হয়ে তানিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি আমলী আদালতে আরেকটি মামলা করেন। ওই মামলায় আদালতের নির্দেশে কারাগারে যাওয়ার ১৬ দিন পর জামিনে মুক্তি পান তানিয়া। মামলাটি এখনো আদালতে বিচারাধীন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. মেহেদী হাসান বলেন, তানিয়া বাদীর সঙ্গে সংসার করতে রাজি না হওয়ায় এবং মীমাংসা কার্যকর না হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD