Logo

সাবেক এডিসি শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৯
সাবেক এডিসি শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসা এবং দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুর্নীতি দমন কমিশন) আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এদিন দুদকের উপসহকারী পরিচালক রুবেল হোসেন শিবলী নোমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসা ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে দেশে অবস্থান করলেও বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তার বিদেশযাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত তা বিবেচনায় নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD