Logo

সারাদেশের পরিত্যক্ত নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০৭
সারাদেশের পরিত্যক্ত নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের
ছবি: সংগৃহীত

দুর্ঘটনা রোধে সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ তিন মাসের মধ্যে ভরাটের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগ–এর বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। এর আগে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে রিট আবেদন দায়ের করা হয়।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

শুনানিতে আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন উল্লেখ করেন, ২০১৪ সালে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যু দেশব্যাপী আলোড়ন তোলে। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে রাজশাহীর তানোরে এবং চলতি বছরের ২৮ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলায় একই ধরনের ঘটনায় আরও দুই শিশুর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা রিটের শুনানি শেষে আদালত সারাদেশে থাকা সব পরিত্যক্ত গভীর নলকূপ চিহ্নিত করে তিন মাসের মধ্যে ভরাট করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD