Logo

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ, ২০২৬, ১২:০৯
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি’র চার প্রার্থী।

বিজ্ঞাপন

আবেদনকারী প্রার্থীরা হলেন—কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

সোমবার (২ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছ।

বিজ্ঞাপন

এর আগে রবিবার (১ মার্চ) ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনে মো. হাবিবুর রহমান হাবিবের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়। পাশাপাশি বৃহস্পতিবার আরও চারটি আসনের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে আদালত। এসব আসন হলো—শেরপুর-১, ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪।

আবেদনকারী চার প্রার্থী হলেন, শেরপুর-১ আসনে বিএনপির সানসিলা জেবরিন, ঢাকা-৬ আসনে জামায়াতের মো. আবদুল মান্নান, ঢাকা-৭ আসনে জামায়াতের মো. এনায়াত উল্লাহ এবং গাইবান্ধা-৪ আসনে জামায়াতের মো. আবদুর রহিম সরকার।

বিজ্ঞাপন

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী অনিয়মের বিরুদ্ধে আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়।

বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ১২ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD