Logo

সারাদেশে একযোগে বদলি ৯৯ বিচারক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫৫
সারাদেশে একযোগে বদলি ৯৯ বিচারক
ছবি: সংগৃহীত

দেশের অধস্তন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ এবং দুই সিভিল জজ রয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনগুলোতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজসহ অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারকদের বদলির আদেশ দেওয়া হয়েছে। এসব বদলি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান দায়িত্ব নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

তবে যেসব বিচারক প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তাদের প্রশিক্ষণ কিংবা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

বদলি হওয়া বিচারকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD