Logo

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এনসিপি নেতা সেই সালাউদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৫৩
কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এনসিপি নেতা সেই সালাউদ্দিন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিজ্ঞাপন

এনসিপি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও তানভীরের আইনজীবী অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, কারাগার থেকে মুক্তির পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তানভীরকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তানভীর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জানা গেছে, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরী পাড়া থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। ওই দিনই তাকে বগুড়া আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বগুড়া জেলা কারাগারে থাকা অবস্থায় তানভীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর মাধ্যমে বগুড়া জেলা কারাগার থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তানভীর। তার অসুস্থতার কারণে জামিন শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন করে আসামিপক্ষ।

বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশনার ধারাবাহিকতায় বিষয়টি উচ্চ আদালতে যায়। পরে আসামিপক্ষের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট তাজুল ইসলাম হাইকোর্টে জামিন আবেদন করেন।

গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট তানভীরের এক বছরের জামিন মঞ্জুর করেন। এরপর জামিনের আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্তি পান।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী বলেন, গাজী সালাউদ্দিন তানভীর প্যানিক ডিজঅর্ডার, তীব্র মাথাব্যথা ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন। তার দাবি, গত ১৫ আগস্ট কারাগারে থাকা অবস্থায় তানভীর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।

আইনজীবী আরও বলেন, তানভীরের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় জরুরি চিকিৎসার প্রয়োজন বিবেচনায় নিয়ে আইনি প্রক্রিয়ায় জামিনের আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD