শাপলা প্রতীকে ঢাকার দুই সিটিতে লড়বেন নাসীরুদ্দীন-আসিফ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রবিবার (১৩ সেপ্টেম্বর) দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঘোষণা অনুযায়ী, শাপলা প্রতীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাসীরুদ্দীন পাটোয়ারী। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে থাকছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খোঁজা, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যার তালিকা তৈরি ও সেগুলোর সমাধানে কাজ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জুলাইয়ের শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ ছাড়া পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে কঠোর নজরদারি রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন নাহিদ ইসলাম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে এনসিপি সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।








