মির্জা আব্বাসের আসনে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ঢাকা-১৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।
বিজ্ঞাপন
সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে তা অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটার এলাকা স্থানান্তরের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ ব্যবহার করে আবেদন করতে হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার ভোটার এলাকা পরিবর্তনের আবেদন অনুমোদন করে নির্বাচন কমিশন। এর মাধ্যমে ঢাকা-৮ আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন এনসিপির এই নেতা।








