Logo

পাটওয়ারী আ. লীগ নেতার গাড়িতে ‘লং মার্চ’ করেছেন: রাশেদ খাঁন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩৭
পাটওয়ারী আ. লীগ নেতার গাড়িতে ‘লং মার্চ’ করেছেন: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। একই সঙ্গে ১১ দলের লংমার্চের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রেক্ষাপট তৈরির অংশ হিসেবেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, ‘মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের (এনসিপির আহ্বায়ক) বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দিন পাটোয়ারী সবসময় বলতো আওয়ামী লীগের বাড়িঘর, ধনসম্পদ দখল করতে হবে। আজকে তার কিছুটা নমুনা পাওয়া গেলো!’

এরপর তিনি প্রশ্ন তোলেন, ‘গতকাল আওয়ামী লীগ নেতার প্যারাডো (প্রাডো) গাড়ি করে লংড্রাইভ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দিয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের খায়েশ থেকে গাড়িটিও দখল করেছে, তা খতিয়ে দেখা দরকার।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

লংমার্চের কর্মসূচি নিয়েও অভিযোগ করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘গতকালের লংমার্চের পিকনিক থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ও গণহত্যার বিচারের দাবিতে কেনো কোনো বক্তব্য ছিলো না তা বোঝার চেষ্টা করুন।’

বিজ্ঞাপন

তিনি আরও দাবি করেন, ‘এই লংমার্চের উদ্দেশ্যই ছিলো শেখ হাসিনাকে ডিসেম্বরে ফিরিয়ে আনার প্রেক্ষাপট সৃষ্টি করা। আর সেই লক্ষ্যে উস্কানিমূলক স্লোগান ও বহরে লাঠিসোঁটা নিয়ে গিয়েছে।’

রাশেদ খাঁনের ভাষ্য, ‘কিন্তু বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াতের পাতানো ফাঁদে পা দেয়নি।’ এ বিষয়ে এনসিপি দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেয় কি না, সেটিও দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। অন্যতম প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রায় দেড় হাজার যানবাহনের বহর নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লা ও ফেনীতে পথসভা করে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।

বিজ্ঞাপন

১১ দলীয় জোটের পক্ষ থেকে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম এবং চলমান জনদুর্ভোগ নিরসনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন।

এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি এবং প্রশাসনে অতিরিক্ত দলীয়করণ বন্ধের দাবিও জানিয়েছে জোটটি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD