গুজবের প্রতিবাদে গাড়ি শোডাউনের ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছড়ানো গুজব ও অপপ্রচারের প্রতিবাদে কারা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত ও সাবেক বিএনপি নেতাকর্মীদের নিয়ে গাড়ি শোডাউনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিজ্ঞাপন
রবিবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, যে গাড়িকে ঘিরে গুজব ছড়ানো হয়েছে, প্রতিবাদী শোডাউনে সেই গাড়িটিকেই সামনে রাখা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছড়ানো গুজব ও অপপ্রচারের প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি নেওয়া হচ্ছে। এতে কারা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত এবং সাবেক বিএনপি নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে সাবেক বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, খালেদা জিয়ার সৈনিক ও শহীদ জিয়াউর রহমানের সৈনিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাবেক, নির্যাতিত কিংবা অবহেলিত বিএনপি নেতাকর্মীদের পাশে থাকার কথাও জানান তিনি।
বিজ্ঞাপন

তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা বিভিন্নভাবে নির্যাতন, অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছেন, তাদের সম্মান ও যথাযথ মূল্যায়নের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়া হবে।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’ একই সঙ্গে সাবেক বিএনপির নির্যাতিত ও অবহেলিত নেতাদের প্রস্তাবিত গাড়ি শোডাউনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
তার ঘোষণায় বলা হয়, গুজব ও অপপ্রচারের জবাব দেওয়ার পাশাপাশি অবহেলিত ও নির্যাতিত সাবেক নেতাকর্মীদের প্রতি সংহতি জানানো হবে এ কর্মসূচির মাধ্যমে। যে গাড়িকে কেন্দ্র করে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে, সেটিকে শোডাউনের অগ্রভাগে রেখে কর্মসূচি পালনের কথাও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
নাসীরুদ্দীন পাটওয়ারী এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে সাবেক বিএনপি নেতাকর্মীদের একত্রিত করে শোডাউনের উদ্যোগ রাজনৈতিকভাবে কী বার্তা দেয়, তা নিয়েও আলোচনা চলছে।








