Logo

গুজব ছড়ানোর প্রতিবাদে ৩৫০ গাড়ি নিয়ে শোডাউনের ঘোষণা পাটওয়ারীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২
গুজব ছড়ানোর প্রতিবাদে ৩৫০ গাড়ি নিয়ে শোডাউনের ঘোষণা পাটওয়ারীর
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তর থেকে ছড়ানো গুজবের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিকে সামনে রেখে ইতোমধ্যে ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিজ্ঞাপন

রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, দেশের ৩০০টি সংসদীয় আসন এবং ৫০টি সংরক্ষিত নারী আসনের প্রতি সম্মান জানিয়ে প্রতীকীভাবে ৩৫০টি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, কর্মসূচিতে অংশ নিতে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ইতোমধ্যে তালিকাভুক্ত হয়ে গেছে। ফলে এখন থেকে নতুন করে কোনো গাড়ি তালিকাভুক্ত করার জন্য কাউকে যোগাযোগ করতে হবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এনসিপির এই নেতা কর্মসূচিতে সহযোগিতা করা এবং এর সঙ্গে সংহতি প্রকাশ করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি তার পোস্টে বলেন, ‘যারা ইতোমধ্যে সহযোগিতা করেছেন এবং এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

বিজ্ঞাপন

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD