Logo

তাহসিফ হত্যা: এবার বান্ধবী জেরিকার ৭ দিনের রিমান্ড আবেদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৬, ১৪:০৩
তাহসিফ হত্যা: এবার বান্ধবী জেরিকার ৭ দিনের রিমান্ড আবেদন
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় এবার জেরিকা তাসনিম তাসনিম দিশা (১৯) নামে এক তরুণীর সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করে এ রিমান্ড আবেদন করা হয়।

আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন বলেন, মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-প্রযুক্তি ও উত্তরার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় জেরিকার সংশ্লিষ্টতার বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। গত ২৭ অক্টোবর রাতে উত্তরার নেষ্ট বার এ্যান্ড রেস্টুরেন্টে এবং একই দিন সন্ধ্যায় ডিপি ফাইভ ষ্টার স্নানক্স এ নিহত কে এম তাহসিফ সাউরির সঙ্গে জেরিকাকে দেখা যায়। এ ছাড়া মোটরসাইকেল গ্যারেজের সিসিটিভি ফুটেজেও তাঁদের একসঙ্গে যাওয়ার তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরআগে, একই ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আদালত তার চার দিনের রিমান্ডে মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

মামলার এজাহার থেকে জানা যায়, “২৭ অক্টোবর আমার ছেলে তাহসিফ সাউরি আনুমানিক সন্ধ্যা ৬টার পর দীপ নামে তার এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হয়ে যায়। রাত বেশি হলেও ছেলে ফিরে না আসায় তার মা বারবার ফোনে যোগাযোগ করলে সে জানায়, কিছুক্ষণের মধ্যেই ফিরবে। পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তার ফোন থেকে মায়ের ফোনে ভয়েস মেসেজ পাঠায়, ‘রওনা দিয়েছি, আসছি’। কিন্তু রাত পেরিয়ে পরদিন বিকেল হলেও সে ফিরে আসেনি।

২৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ-পুলিশ ফোনের মাধ্যমে আমাকে জানায়, রাজারবাড়ি ঘাট উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে আমার সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌ-পুলিশ আমার কাছে আমার সন্তানের মরদেহ হস্তান্তর করে। প্রয়োজনীয় ধর্মীয় রীতি সম্পন্ন করে ২৯ অক্টোবর বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।”

এ ঘটনায় আজ (শনিবার) রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD