Logo

করোনা আক্রান্ত শাবনাজ হাসপাতালে ভর্তি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
করোনা আক্রান্ত শাবনাজ হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক: নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎ...

বিজ্ঞাপন

বিনোদন প্রতিবেদক: নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন এই নন্দিত অভিনেত্রী। হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ায় সোমবার (২৪ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী অভিনেতা নাঈম। 

এই অভিনেতা বলেন, ‘শাবনাজকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। অক্সিজেন লেভেলও স্বাভাবিক। আশা করছি চিকিৎসা ঠিকমতো হলে সব কিছু ঠিক হয়ে যাবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন ‘করোনা পজেটিভ হলে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন শাবনাজ। বাসায় তার চিকিৎসা ঠিকমতো হচ্ছে না বিধায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারণ আমি হার্টের অপারেশন করিয়েছি এখনও পুরোপুরি সুস্থ হইনি।’

নাঈম জানান, গ্রামের বাড়ি টাঙ্গাইল থেকে সর্দি-কাশি নিয়ে ফেরার পর পরিবারের সকলের নমুনা পরীক্ষা করা হয়। শাবনাজেরও করোনা নেগেটিভ ছিল। কিন্তু পরে ঠান্ডার মাত্রা বেড়ে গেলে আবারো পরীক্ষা করালে তার কোভিড পজিটিভ আসে।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন নাইম-শাবনাজ। এরপর আরও বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাইম-শাবনাজ বিয়ে করেন। তাদের সংসারে রয়েছেন দুই কন্যাসন্তান।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD