Logo

বেড়ায় তিলের বাম্পার ফলনের সম্ভাবনা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মে, ২০২৩, ২৩:০৪
বেড়ায় তিলের বাম্পার ফলনের সম্ভাবনা
ছবি: সংগৃহীত

উপজেলার ৯ টি ইউনিয়ন ও বেড়া পৌর এলাকার উঁচু জমি এবং পদ্মা , যমুনা ,হুড়াসাগর নদীর চরাঞ্চলে সবুজে সবুজে ছেঁয়ে গেছে দিগন্ত জোড়া মাঠ। সবুজ গাছে সাদা ফুলের সে এক অপরুপ চিত্র।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে তিলের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে পাবনার বেড়া উপজেলায়।  অন্যান্য বছরের মতো এ বছরও তিলের ব্যাপক আবাদ হয়েছে এ উপজেলার বিভিন্ন এলাকায়। আবহাওয়া অনুকূলে থাকায় তিলের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষক ও কৃষি কর্মকর্তারা। 

উপজেলার ৯ টি ইউনিয়ন ও বেড়া পৌর এলাকার উঁচু জমি এবং পদ্মা , যমুনা ,হুড়াসাগর নদীর চরাঞ্চলে সবুজে সবুজে ছেঁয়ে গেছে দিগন্ত জোড়া মাঠ। সবুজ গাছে সাদা ফুলের সে এক অপরুপ চিত্র। 

বিজ্ঞাপন

এসব এলাকায় ঘুরে এবং কৃষকদের সাথে কথা বলে জানা যায় , গত বছরের তুলনায় এ বছর তিলের আাবাদ ভালো হয়েছে। তাই আশা করছেন ফলনও ভালো হবে। কারণ হিসেবে কৃষকরা উল্লেখ করেন , তিলে  এ পর্যন্ত কোনো রোগ বালাই হয় নাই এছাড়া অনাবৃষ্টির কারণে তিলের আবাদ ভালো হয়েছে। 

বিজ্ঞাপন

উপজেলার চর সাঁড়াশিয়া গ্রামের কৃষক আ,সাত্তার বেপারি জানান , তিনি ৮ বিঘা জমিতে তিল আবাদ করেছেন ফলন খুব ভালো হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে  চলতি মৌসুমে তিলের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। হাটুরিয়া গ্রামে কৃষক হাজী আরদোষ ফকির জানান , গত বছর ২ বিঘা জমিতে তিল আবাদ করেছিলাম। 

এ বছর ৫ বিঘা  জমিতে তিল আবাদ করেছি ফলনও অনেক ভালো হয়েছে আশা করছি এ বছর তিল চাষিরা লাভবান হবে। 

বিজ্ঞাপন

নাকালিয়া বাজারে গম বিক্রি করতে আসা চর নাগদাহ গ্রামের কৃষক ও ইউপি সদস্য জাহিদ মোল্লার সঙ্গে কথা হলে তিনি বলেন , গত মৌসুমে ৫ বিঘা জমিতে তিল আবাদ করছিলাম।  দাম ভালো পাওয়ায় চলতি মৌসুমে ৭ বিঘা জমিতে তিলের আবাদ করেছি। আশা করছি এ বছরও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে বেড়া উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা  হলে তিনি এ প্রতিনিধিকে জানান  , বেড়া পৌর সদরে ৮০ হেক্টর , হাটুরিয়া - নাকালিয়া ইউনিয়নে ১ শ '৬০ হেক্টর , জাতসাখিনী ইউনিয়নে ৫ শ' ৩০ হেক্টর , নতুন ভারেঙ্গা  ইউনিয়নে ১ শ' ১০ হেক্টর , পুরান ভারেঙ্গা  ইউনিয়নে ৫ শ' ৬৪ হেক্টর , মাসুমদিয়া ইউনিয়নে ৩ শ'৪৫ হেক্টর , ঢালার চর ইউনিয়নে ২ শ' ২০ হেক্টর , কৈটোলা ইউনিয়নে ৮৫ হেক্টর , চাকলা ইউনিয়নে ১শ' ১৫ হেক্টর  সব মিলে চলতি মৌসুমে এ উপজেলায় ২৪ শ'২৫ হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে যা আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি, আশা করছি এ বছর তিলের বাম্পার ফলন হবে বলে তিনি জানান।

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD