Logo

বিএনপির সমাবেশে হামলায় নিপুণসহ আহত ৩০

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৩, ২৪:০৮
বিএনপির সমাবেশে হামলায় নিপুণসহ আহত ৩০
ছবি: সংগৃহীত

নিপুণ রায়কে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে

বিজ্ঞাপন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় ঢাকা জেলা বিএনপির জনসমাবেশ চলাকালে হামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিপুণ রায়কে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ মে) ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। 

বিজ্ঞাপন

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

সমাবেশ চলাকালে ক্ষমতাসীন আওয়ামী লীগদলীয় নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে শুরু করে বলে অভিযোগ করেন মোজাদ্দেদ আলী বাবু। তিনি বলেন, এ সময় ইটের আঘাতে নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

বিজ্ঞাপন

হামলার পর পুলিশের শক্ত অবস্থানের মধ্যে আবারও বিএনপির সমাবেশ শুরু হয়। রুহুল কবির রিজভীর বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ শেষ। আইনশৃঙ্খলা বাহিনী এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD