Logo

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুন, ২০২৩, ০৪:১১
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন
ছবি: সংগৃহীত

প্রতি বৎসর শেষ হওয়ার পরবর্তী ৩ মাসের মধ্যে কর্তৃপক্ষ তৎকর্তৃক বছরে সম্পাদিত কার্যাবলীর বিবরণী সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন সরকারের কাছে

বিজ্ঞাপন

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির ৬৮ তম পরিচালনা বোর্ড সভায় এমআরএ’র ২০২২ এ সম্পাদিত কার্যক্রমের বিস্তারিত তথ্যাদি নিয়ে প্রকাশিত প্রতিবেদন বার্ষিক প্রতিবেদন মোড়ক উন্মোচন করা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করেন। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচালনা বোর্ডের সদস্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, পিকেএসএফর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান ও  সদস্য সচিব মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান মো. ফসিউল্লাহ এবং অথরিটি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

বিজ্ঞাপন

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬ এর ধারা ৪৫ অনুযায়ী প্রতি বৎসর শেষ হওয়ার পরবর্তী ৩ মাসের মধ্যে কর্তৃপক্ষ তৎকর্তৃক বছরে সম্পাদিত কার্যাবলীর বিবরণী সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন সরকারের কাছে উপস্থাপনের বাধ্যবাধকাতা রয়েছে। সে আলোকে ২০২২ পঞ্জিকাবর্ষে আলোচ্য প্রতিবেদনটি প্রকাশ করে। 

বিজ্ঞাপন

এমআরএ’র সার্বিক কার্যাবলির নানাবিধ দিকসমূহ এবং গ্রাহক স্বার্থ সুরক্ষা ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের টেকসই সম্প্রসারণে গৃহীত উদ্যোগসমূহ বার্ষিক প্রতিবেদন ২০২২ এ সন্নিবিশিত হয়েছে । এতে ১২ টি অধ্যায়ের মাধ্যমে এমআরএ ও ক্ষুদ্রঋণ খাত সংশ্লিষ্ট সার্বিক তথ্যসমূহ সাজানো হয়েছে যার প্রথম অধ্যায়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র ভিশন ও মিশন, পরিচালনা বোর্ড, সাংগঠনিক কাঠামোর বর্তমান অবস্থা বর্ননা করা হয়েছে। 

বিজ্ঞাপন

দ্বিতীয় অধ্যায়ে উঠে এসেছে বাংলাদেশ ক্ষুদ্রঋণ খাতে সার্বিক চিত্র। তৃতীয় অধ্যায়ে এমআরএ’র বিভিন্ন শাখা কর্তৃক ২০২২ সনে  সম্পাদিত কার্যাবলীর বিস্তারিত তুলে ধরা হয়েছে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় যথাক্রমে মন্ত্রণালয়ের সাথে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে এমআরএ, ইনোভেশন কার্যক্রম এবং তথ্য অধিকার আইন অনুযায়ী নাগরিকদের তথ্য সেবা প্রদানে উদ্যোগসমূহ বর্ণিত হয়েছে। 

অষ্টম, নবম, দশম এবং একাদশ অধ্যায়ে উঠে এসেছে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের অবদান, বিভিন্ন দিবস পালনে এমআরএ, এসডিজি লক্ষ্য বাস্তবায়নে এমআরএ’র ভূমিকা এবং সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের তালিকা। সর্বশেষ অধ্যায়ে এমআরএ’র নিরীক্ষা প্রতিবেদন ২০২১-২০২২ সন্নিবেশিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD