Logo

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুন, ২০২৩, ২২:০৮
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

গাবতলী এলাকা থেকে ছেড়ে যাওয়া উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের অগ্রিম টিকিট কাউন্টারে পাওয়া যাবে

বিজ্ঞাপন

চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ২৯ জুন। এবারের ঈদে মানুষকে ঘরে ফেরাতে ১৩ জুন থেকে কাউন্টারে মিলবে বাসের অগ্রিম টিকিট।

শুক্রবার (৯ জুন) বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, গাবতলী এলাকা থেকে ছেড়ে যাওয়া উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের অগ্রিম টিকিট কাউন্টারে পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে।   

অন্যদিকে সায়েদাবাদ থেকে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট রুটের বাসের টিকিট পাওয়া যাবে। অনলাইনেও পাওয়া যাবে।  

বিজ্ঞাপন

তবে মহাখালী টার্মিনাল থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এই টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে টিকিট বিক্রি করা হয়।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD