Logo

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট, ২০২৬, ১১:৩৮
নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

আগামী নভেম্বরে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ অংশ নিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কূটনৈতিক যোগাযোগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আগ্রহের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে আরও শক্তিশালী ও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকের একপর্যায়ে হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নভেম্বরে তুরস্ক সফর করবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD