Logo

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভ্লাদিমির পুতিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ২১:৪৭
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভ্লাদিমির পুতিন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস (CIS) উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্র তার কাছে হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

রুশ দূতাবাসের এক বার্তায় জানানো হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD