Logo

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ২২:০৬
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সৌদি আরবের কোম্পানিগুলোর বিনিয়োগ আগ্রহ বাড়ছে। পাশাপাশি দুই দেশের ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম বিশেষ বৈঠকের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত একটি চিঠি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে হস্তান্তর করেন হুমায়ুন কবির।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষ। একই সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও শক্তিশালী ও নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হুমায়ুন কবির বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর হয়েছে। এসব সফরের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর অন্যতম। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবদানেরও প্রশংসা করেন প্রিন্স ফয়সাল বিন ফারহান। সাক্ষাৎ শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD