Logo

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল সৌদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬, ১৫:৩৭
মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল সৌদি
ছবি: সংগৃহীত

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ত্রিপাক্ষিক ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি করেছে সৌদি আরব। মঙ্গলবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারি বাসভবন ও দপ্তর এলিসি প্রাসাদে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

চুক্তিতে সৌদি আরবের পক্ষে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ফ্রান্সের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভৌত্রিন স্বাক্ষর করেন। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।

নতুন এই প্রতিরক্ষা চুক্তির আওতায় আধুনিক প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প এবং দুই দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রশিক্ষণ ও সামরিক শিক্ষার ক্ষেত্রে অভিজ্ঞতা এবং বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের সুযোগও বাড়ানো হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গত ৭ আগস্ট পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা জোট গঠন করে সৌদি আরব। মক্কায় ওই চুক্তি স্বাক্ষর হওয়ায় এটি ‘মক্কা জোট’ নামে পরিচিতি পেয়েছে। জোটটিতে সৌদি আরবের অর্থনৈতিক সক্ষমতা, তুরস্কের সামরিক প্রযুক্তি ও ড্রোন এবং পাকিস্তানের সামরিক জনবল ও পারমাণবিক সক্ষমতাকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখা হচ্ছে।

মক্কা জোট গঠনের দুই সপ্তাহের মধ্যে ফ্রান্সের সঙ্গে নতুন প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি করল সৌদি আরব। মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নতুন চুক্তিটি দুই দেশের বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা খাতে যৌথ উদ্যোগ এবং বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের বিষয়ে দুই দেশের অঙ্গীকারের প্রতিফলন এই চুক্তি। এর মাধ্যমে উভয় দেশের জাতীয় সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং অভিন্ন স্বার্থ বাস্তবায়নে সহযোগিতা বাড়বে।

বিজ্ঞাপন

সূত্র: সৌদি গেজেট, আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD