Logo

ইসলামী ব্যাংকের ঈদ রেমিট্যান্স উৎসবে ৬ষ্ঠ দিনে বিজয়ী হলেন যারা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুন, ২০২৩, ০৪:১৯
ইসলামী ব্যাংকের ঈদ রেমিট্যান্স উৎসবে  ৬ষ্ঠ দিনে বিজয়ী হলেন যারা
ছবি: সংগৃহীত

ড্র-এর মাধ্যমে সাউথ আফ্রিকা হতে পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তারা বিজয়ী হন।

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংক-হ্যালো পয়সা ঈদ রেমিট্যান্স উৎসবে ৬ষ্ঠ কার্যদিবসের ডিজিটাল ড্র-এর রেফ্রিজারেটর বিজয়ীগণ ফেনী শাখার গ্রাহক মো. ইমাম হোসেন কামরুল ও মানিকগঞ্জ শাখার অধীন এজেন্ট এর গ্রাহক মো. জাহারুল ইসলাম।

সোমবার (১২ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির ও হ্যালো পয়সার কান্ট্রি হেড-বাংলাদেশ ফজলুল ফয়েজ উল্লাহ-এর উপস্থিতিতে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ড্র-এর মাধ্যমে সাউথ আফ্রিকা হতে পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তারা বিজয়ী হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মো. রেজাউল করিম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি. এম. মোহা. গিয়াস উদ্দিন কাদের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত উল্যাহ্ এবং ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আগামী ২৭ জুন পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে আফ্রিকা ও ইউএই হতে হ্যালো পয়সার মাধ্যমে ইসলামী ব্যাংকে প্রেরিত রেমিট্যান্স গ্রাহকদের মধ্যে প্রতি ব্যাংকিং কার্যদিবসে ২ জন গ্রাহক রেফ্রিজারেটর জিতে নিতে পারবেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD