মনোনয়ন পত্র জমা দিলেন আরাফাত

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কর্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
বিজ্ঞাপন
সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের ঢাকা ১৭ আসনে উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাতসহ ১২ জন।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কর্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
বিজ্ঞাপন
মনোনয়ন পত্র জমা শেষে নৌকা সমর্থিত প্রার্থী এ আরাফাত জানান, প্রতিপক্ষ বিভিন্নভাবে কারো না কারো কাঁধে ভর করে নির্বাচনে অংশ নিচ্ছে।
বিজ্ঞাপন
নির্বাচন বিরোধী অবস্থান নিলেও তারা তাদের নেতাকর্মীদেরই অংশ নেয়া থেকে বিরত রাখতে পারছে না, মানুষকেও আটকাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। সব জায়গায় আছে বিরোধীরা।
বিজ্ঞাপন
এদিন দুপুর পর্যন্ত ৬ প্রার্থী সরাসরি এবং অনলাইনে ৬ প্রার্থী মনোনয়ন জমা দেন।
বিজ্ঞাপন
জেবি/এসবি








