সুযোগ কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যেই নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এসবের মধ্যেও দেশের সামনে তৈরি হওয়া সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই নানা কথা উঠছে, যা স্বাভাবিক। তবে এ পরিস্থিতিতে হতাশ না হয়ে দেশের উন্নয়নের সুযোগকে কাজে লাগাতে হবে। সেই লক্ষ্যেই সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতি ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেগুলো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এ প্রক্রিয়ায় সময় লাগবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশে প্রায় চার কোটি শিক্ষিত তরুণ থাকলেও তাদের উপযোগী কর্মসংস্থান এখনো পর্যাপ্ত নয়। এ বাস্তবতায় কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জ্বালানি সংকটের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে গ্যাস ও জ্বালানির ঘাটতি উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতিও বৈশ্বিক জ্বালানি খাতে প্রভাব ফেলছে। তাই বিকল্প জ্বালানি উৎস অনুসন্ধান এবং নবায়নযোগ্য বা গ্রিন এনার্জির দিকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।
বিজ্ঞাপন
বক্তব্যের শেষ দিকে মির্জা ফখরুল বলেন, দেশের পরিবর্তন আনতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। একই সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করে তারেক রহমানকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।








