ফুলবাড়িয়ায় আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি

রাজনৈতিক প্রতিযোগিতায় একটি মহল হেরে গিয়ে ষড়যন্ত্র করছে সকলকে সজাগ থাকতে হবে
বিজ্ঞাপন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) উপজেলার পৌর ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুর রাজ্জাক, এমএ কুদ্দুস, পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, আবুল হোসেন, শামসুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,ইউপি চেয়ারম্যান জবান আলী সরকার, বুলবুল হোসেন, এমএ হান্নান, যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল, স্বেচ্ছাসেবক লীগের সুজন রতন দে, চান মিয়া প্রমুখ।
বিজ্ঞাপন
এ সময় এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। বিপুল সংখ্যক নেতাকর্মী ও লোকজনের উপস্থিতি প্রমাণ করে উপজেলা আওয়ামী লীগ একটি স্মার্ট আওয়ামী লীগ। বাংলাদেশ ডিজিটাল থেকে পিছনের দিকে যাবে না শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়া এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলার সিদ্ধান্ত দলীয় নেতাকর্মীদের নিতে হবে। এ জন্য আগামী নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ।
বিজ্ঞাপন
তিনি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতায় একটি মহল হেরে গিয়ে ষড়যন্ত্র করছে। সকলকে সজাগ থাকতে হবে। যাতে ষড়যন্ত্রকারীরা দলের ক্ষতি করতে না পারে।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








